• ভিশন
  • মিশন
  • বড়তল্লা গ্রাম
  • বড় গোষ্ঠী
  • উপদেষ্টা পরিষদ
  • সমন্বয়ক পরিষদ
  • সংকট
  • সম্ভাবনা
  • নোটিশ
  • সমন্বয়ক পরিষদ গঠন:


     

    সমন্বয়ক পরিষদ গঠন পক্রিয়া এবং সক্রিয়তা

    সমন্বয়ক পরিষদ গঠনঃ

    সমন্বয়ক পরিষদ বংশের প্রাপ্ত বেজুড় সংখ্যক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কর্মক্ষম যুবকদের নিয়ে গঠিত হইবে। সমন্বয়ক পরিষদ সদস্যদের মানের ক্ষেত্রে সবাই সমান এবং মাতামত প্রকাশে সবারই সমান অধিকার থাকবে। কাজের গুরুত্ব, অভিজ্ঞতা, দক্ষতাসহ সার্বিক দিক বিবেচনায় দায়িতের বিষয়টিকে প্রাধান্য দিয়ে যথাযথ সমতার ভিত্তিতে সমন্বয়ক পরিষদের একজন প্রধান সমন্বয়ক থাকবে এবং প্রয়োজন অনুসারে পর্যাপ্ত সমন্বয়ক লিয়াজু থাকবে। সমন্বয়ক পরিষদের মাধ্যমে প্রেরিত উপদেষ্টা পরিষদ কর্তৃক প্রস্তাবিত তালিকার মধ্য থেকে প্রধান সমন্বয়ক এবং সমন্বয়ক লিয়াজুকে নির্বাচন কিংবা অনুমোদনের   মধ্য দিয়ে সমন্বয়ক পরিষদ সক্রিয় হইবে। উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদন কিংবা নির্বাচনের সাথে সাথেই সমন্বয়ক পরিষদের কার্যকাল শুরু বলিয়া গণ্য হইবে।

    সমন্বয়ক পরিষদের মেয়াদঃ

    সমন্বয়ক পরিষদের মেয়াদ হইবে এক বছর বা ১২ মাস বা ৩৬৫ দিন। উক্ত সময়ের মধ্যে সমন্বয়ক পরিষদের মাধ্যমে সম্পাদিত সকল  কাজের দায়িত্ব প্রধান সমন্বয়ক এবং সমন্বয়ক লিয়াজুগণের মাধ্যমে পরিচালিত হইবে। মেয়াদ শেষে ঠিক একই প্রক্রিয়ায় পুনরায় সমন্বয়ক পরিষদ পনুঃগঠিত হইবে। যদি কোনো কারণে পুনঃগঠন পক্রিয়া সম্পন্ন করা না হয় কিংবা না যায় তাহলে কেন? কিভাবে? কি কারণে তা হয়নি বা যায়নি তা প্রধান সমন্বয়ক এবং সমন্বয়ক লিয়াজুগণ সমন্বয়ক পরিষদের কাছে এবং উপদেষ্টা পরিষদের কাছে তার স্বচ্চতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে। মেয়াদ শেষে সমন্বয়ক পরিষদ পুনঃগঠন না হলে এবং এর স্বচ্চতা এবং জবাবদিহিতায় সমন্বয়ক পরিষদ এবং উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট না হলে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আনুষ্ঠানিক প্রস্তাব এবং মতামতের মাধ্যমে বিরাজমান বাস্তবতায় পরবর্তী করনীয় নির্ধারন করা হইবে। 

    ২৮ জানুয়ারি-২০২৫ থেকে ২৮ জানুয়ারি-২০২৬ মেয়াদের সমন্বয়ক পরিষদ

    সমন্বয়ক পরিষদের মাধ্যমে প্রেরিত উপদেষ্টা পরিষদ কর্তৃক প্রস্তাবিত তালিকার মধ্য থেকে প্রধান সমন্বয়ক এবং সমন্বয়ক লিয়াজুকে নির্বাচন কিংবা অনুমোদনের   মধ্য দিয়ে সমন্বয়ক পরিষদ  গঠণ যেইভাবে সম্পন্ন হলো;

    প্রধান সমন্বয়ক এবং সমন্বয়ক লিয়াজু পরিষদ গঠন প্রক্রিয়া ২০২৫

    সম্মানিত উপদেষ্টা: হাজী মঘল মিয়া:

    সম্মানিত উপদেষ্টা: হাজী মতিউর রহমান (সাবেক মেস্বার):

    সম্মানিত উপদেষ্টা: হাজী  আব্দুল কাদির চৌধুরীর :

     সম্মানিত উপদেষ্টা: হাজী সামসুল হোসাইন :

    সম্মানিত উপদেষ্টা: আব্দুল গফুর মিয়া:

    সম্মানিত উপদেষ্টা: মোঃ ইউনুছ মিয়া: 

    সম্মানিত উপদেষ্টা: মোঃ হোসেন মিয়া: 

    সম্মানিত উপদেষ্টা: হাজী ফারুক মিয়া:

    সম্মানিত উপদেষ্টা: জাকির হোসেন:

    সম্মানিত উপদেষ্টা: মোঃ হানিফ মিয়া আনছারী:

    সম্মানিত উপদেষ্টা: মোঃ মোরশেদ মিয়া:

    প্রধান সমন্বয়কে এবং সমন্বয়ক লিয়াজু নির্বাচনের প্রথম বৈঠক শেষে
    সমন্বয়কদের ফটোসেশন: তারিখ: ২৮/১/২০২৫


    প্রধান সমন্বয়কে এবং সমন্বয়ক লিয়াজু নির্বাচনের প্রথম বৈঠক শেষে
    সমন্বয়কদের ফটোসেশন: তারিখ: ২৮/১/২০২৫


     

     
     
















    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    ইতিহাস ও ঐতিহ্য

      ইতিহাস ও ঐতিহ্য