• ভিশন
  • মিশন
  • বড়তল্লা গ্রাম
  • বড় গোষ্ঠী
  • উপদেষ্টা পরিষদ
  • সমন্বয়ক পরিষদ
  • সংকট
  • সম্ভাবনা
  • নোটিশ
  • সমন্বয়কদের সক্রিয়তা:

     

    সমন্বয়কদের সক্রিয়তা: 

    আজ মঙ্গলবার: ২৮ জানুয়ারি ২০২৫খ্রিঃ ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ। সমন্বয়ক পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের কাছে গত ২৭ জানুয়ারি রোজ সোমবারের প্রস্তাবিত ২৯ সমন্বয়কের নামের তালিকার মধ্য থেকে সম্মানিত উপদেষ্টাদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলে হল; প্রধান উপদেষ্টা হিসেবে সফর হাজীর বাড়ির হাবিবুর রহমানকে  পছন্দ করেছেন ৮জন উপদেষ্টা: তারা হল ১। হাজী মতিউর রহমান সাবেক মেম্বার ২। হাজী  আব্দুল কাদির চৌধুরী ৩। হাজী সামসুল হোসাইন ৪। আব্দুল গফুর মিয়া ৫। মোঃ ইউনুছ মিয়া ৬। হোসেন মুহাম্মদ ৭। মোঃ  হানিফ মিয়া ( আনছারী) এবং ৮। মোঃ মোরশেদ মিয়া

    যারা করে নাই তারা হল ১। উপদেষ্টা: হাজী মঘল মিয়া ২। উপদেষ্টা: হাজী ফারুক মিয়া এবং ৩। উপদেষ্টা: জাকির হোসেন।

    সমন্বয়ক লিয়াজু হিসেবে ৫জন:

    ১।  ১১ উপদেষ্টা থেকে ১০ জন পছন্দ করেছে বাদল মিয়া (সাবেক মেম্বার)কে। 

    ২। ১১ উপদেষ্টা থেকে ১০ জন পছন্দ করেছে কাউছার আনছারী (সাবেক মেম্বার)কে

    ৩। ১১ উপদেষ্টা থেকে ৯ জন পছন্দ করেছে আমান উল্লাহ  আমানকে

    ৪। ১১ উপদেষ্টা থেকে ৮জন পছন্দ করেছে মাহফুজ আলমকে

    ৫। ১১ উপদেষ্টা থেকে ৬জন ছানাউল্লা মুন্নাকে পছন্দ করেছে, মনির হোসেনকে ৩জন পছন্দ করেছে এবং নাছির উল্লাহকে পছন্দ করেছে ২জন। তারা একই ছোবা কিংবা বাড়ির হওয়ায় বয়ষ সহ বিভিন্ন বিষয় বিবেচনায় ছানাউল্লাহ মুন্না এবং নাছির উল্লাহ মনির হোসেনকে নিজেদের  সমর্থন প্রদান করায় উক্ত বিষয়ে মনির হোসেন সানন্দে উক্ত দায়িত্ব গ্রহণ করতে সম্মত হয়ে দায়িত্ব গ্রহণ করেছে। 

     আজ মঙ্গলবার: ২৮ জানুয়ারি ২০২৫ এবং ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ থেকে বড় গোষ্ঠী বড়ল্লার সমন্বয়ক পরিষদ আনুষ্ঠানিকভাবে বৈঠকের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেছে: বৈঠকের স্থানঃ সম্মানিত উপদেষ্টা মোঃ ইউনুছ মিয়ার ঘর, নাগর বাড়ি: বড় গোষ্ঠী, বড়তল্লা

    সমন্বয়ক পরিষদের পরিচালনা পর্ষদ:

    প্রধান সমন্বয়ক     : হাবিবুর রহমান : সফর হাজীর বাড়ি

    ১। সম্বয়ক লিয়াজু-১ :  বাদল মিয়া (সাবেক সেম্বার)

    ২। সমন্বয়ক লিয়াজু-২: কাউছার আনছারী (সাবেক মেম্বার)

    ৩। সমন্বয়ক লিয়াজু-৩: মনির হোসেন

    ৪। সমন্বয়ক লিয়াজু-৪: আমান উল্লাহ আমান

    ৫। সমন্বয়ক লিয়াজু-৫: মাহফুজ আলম

    গৃহীত পদক্ষেপঃ

    উক্ত বৈঠকে প্রধান সমন্বয়কের নেতৃত্বে  ৪টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ৪টি বিষয় হল:

    ১। একতা এবং আন্তরিকতার দৃঢ়তাকে মজবুত করতে আর্থিক হাতকে সচল করতে প্রত্যেক সমন্বয়কের  মাসিক সহযোগিতার পরিমাণ ১০০ (একশত) টাকা ধার্য করা হয়। 

    ২। প্রবাসী সমন্বয়ক পরিষদ গঠন: উক্ত বংশের যারা বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা, পরিবারের খুঁজখবর রাখা এবং পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুতের লক্ষে প্রবাসীদের নিয়ে একটি পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়ছে। উক্ত পরিষদ গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে হোসাইন এবং মাসুদকে: 

    ৩। তরুণ পরিষদ গঠন:  যাদের বয়স ১৪ থেকে ৩০ এর মধ্যে তাদের নিয়ে একটি তরুণ পরিষদ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত তরুণ পরিষদ গঠনের দায়িত্ব দেওয়া হয় হোসাইন, মাসুদ এবং হেলালকে।

    ৪। ৩জন সমন্বয়ক উপদেষ্টার সহযোগিতা: বাস্তব কাজের মাধ্যমে সমন্বয়ক নেতৃবৃন্দের সাথে উপদেষ্টাদের একটি সুসমন্বয় এবং সুসম্পর্ক বজায় এবং ধারাবাহিকভাবে উন্নয়নের লক্ষে প্রধান সমন্বয়ক, সমন্বয়ক লিয়াজুসহ সমন্বয়ক পরিষদের সাথে  উপদেষ্টা পরিষদের লিয়াজু হিসেবে ৩ জন উপদেষ্টার সহযোগিতা নেওয়া হবে ৩টি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বিষয় সমূহের উপর: যেমন;

    ১। রাজনৈতিক, অভ্যন্তরিন কোন্দল এবং সমাজের অন্যান্যদের সাথে সমন্বয়কদের পক্ষে মুখপাত্র বিষয়ক সমন্বয়ক উপদেষ্টা

    ২। সামাজিক, সাংস্কৃতিক, আইন ও বিচার শালিসী বিষয়ক সমন্বয়ক উপদেষ্টা:

    ৩। অর্থ, যোগাযোগ ও সামাজিক উন্নয়ন বিষয়ক সমন্বয়ক উপদেষ্টা।  

    নির্বাচন

     

     

     

     

     

     

     

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    ইতিহাস ও ঐতিহ্য

      ইতিহাস ও ঐতিহ্য