প্রধান সমন্বয়কের বার্তা: স্বচ্চতা ও জবাবদিহীতা
প্রধান সমন্বয়কের বার্তা
বড় গোষ্ঠী বড়তল্লা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ:
বড় গোষ্ঠী বড়তল্লার পক্ষ থেকে আত্ম বিকাশের লক্ষে ন্যায়ের পক্ষের সকল সংগ্রামীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি:
সম্প্রদায়, সাম্প্রদায়িক কথাটিকে আজ যে ভাবে নীতিবাচক হিসেবে এক শ্রেণির অকাল পক্ক পন্ডিত মহাসয়গণ ব্যবহার করছেন তাতে আমাদের আপত্তি আছে। সম্প্রদায় বা সাম্প্রদায়িক বিষয়টি আসলে কি? কেউ কি সম্প্রদায়ের উর্ধ্বে ? সম্প্রদায়ের উর্ধ্বে কেউ নয়। সম্প্রদায় কোনো খারাপ জিনিসও নয়। একটি সমাজ ব্যবস্থায় বৈধ পিতা-মাতার সূত্র ধরে যাদের জন্ম হয়েছে তারাই গোষ্ঠী ভিত্তিক এবং সাম্প্রদায়িক। আর যারা এই নিয়মের বাহিরের কোনো সূত্র থেকে জন্ম নিয়ে এসেছেন, কেবল তারাই সম্প্রদায়ের উর্ধ্বে থাকার দাবি করতে পারেন। গোত্র, গোষ্ঠী, বংশ, জাতি, ধর্ম সহ বিভিন্ন তন্ত্র-মন্ত্র ও আদর্শে যারা বিশ্বাসী তারা সবাই সম্প্রদায় ভুক্ত। আজকের বিশ্ব ব্যবস্থায় হরেক রকম সম্প্রদায় রয়েছে যেমন- ধর্ম ভিত্তিক সম্প্রদায়, তন্ত্র ভিত্তিক সম্প্রদায়, জাতি ভিত্তিক বা জন্মসূত্রে গোষ্ঠী ভিত্তিক সম্প্রদায়। যুগের প্রয়োজনে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে উন্নত এবং শক্তিশালী সম্প্রদায় গড়ে ওঠতে পারে। উক্ত গোষ্ঠী ও সম্প্রদায়ের নেতৃবৃন্দ গ্রাম, এলাকা, সমাজ, দেশ, জাতি ও সভ্যতার বৃহত্তর স্বার্থে বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে নানামুখী প্রতিষ্ঠান গড়ে তুলোর মধ্য দিয়ে দিশাহারা মানুষকে মুক্তি, স্বাধীনতা ও শান্তির সন্ধান দিতে পারে। মোট কথা গোটা বিশ্বটাই বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত। কোনো গোষ্ঠী বা সম্প্রদায় যদি ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার আদর্শে শক্তিশালী হয়ে সমগ্র বিশ্বকে বিরাজমান সংকট থেকে উত্তরণের পথের সন্ধান দেওয়ার যোগ্যতা অর্জন করে, মানব জাতির কল্যাণে ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেদের মহত্তের দ্বারা বৈষম্যবিরোধী সমাজ গড়ার কাজে এগিয়ে আসে তাহলে অবশ্যই আমরা সেই গোষ্ঠী ও সম্প্রদায়কে খারাপ বলতে পারি না।
ন্যায় ও মানবতার সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের পূর্ব পুরুষগণ সামজে ন্যায় প্রতিষ্ঠাসহ বিভিন্ন আদর্শ ভিত্তিক প্রতিষ্ঠান ও স্থাপনা গড়ে তুলেছেন। তাই আমি উক্ত মানবতার, শান্তি ও মুক্তির ন্যায়ের পতাকাবাহী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। তাই শুধু গ্রাম ও এলাকা নয় বরং বিশ্বের সকল প্রান্তের এই আদর্শের সকল গোষ্ঠী ও সম্প্রদায়কে নিয়ে বিশ্বে বিরাজমান সকল অন্যায়, অব্যবস্থাপনা, শোষণ, জুলুমের বিরুদ্ধে রুখে দাড়িয়ে ন্যায়ের; স্বাধীনতা ও মুক্তির একটি বৈষম্যবিরোধী যথাযথ সমতা নিশ্চিত করে শান্তির একটি বিশ্বব্যবস্থা গড়তে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করছি।
হাবিবুর রহমান: মোবাইল: 01714-384523
ই-মেইল: ekushea@gmail.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন